Saturday, February 21, 2026
No menu items!
Homeজাতীয়ঘাটতির মধ্যেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কাজ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

ঘাটতির মধ্যেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কাজ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ঘাটতি থাকা সত্ত্বেও দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে যশোর সার্কিট হাউজ-এ যশোরের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “ইফতার, তারাবি ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বিদ্যুতের ঘাটতি রয়েছে—এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে জনদুর্ভোগ কমানো যায়, সে লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।”

তিনি দেশবাসীর প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ খাতের বিভিন্ন সংকট ও সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা সম্ভব হবে।

সেচ মৌসুমে কৃষক অগ্রাধিকার

আসন্ন বোরো মৌসুমে কৃষকদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, রমজানের পরই শুরু হবে সেচের মৌসুম। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “প্রয়োজনে অন্য খাত থেকে রেশনিং করে হলেও সেচ মৌসুমে কৃষকদের বিদ্যুৎ চাহিদা অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে। কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পান, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”

কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

এর আগে সার্কিট হাউজ মিলনায়তনে জেলার বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। সভায় জেলার বিদ্যুৎ খাতের সংকট, সম্ভাবনা ও অবকাঠামোগত চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বিদ্যুৎ খাতের সমস্যা সমাধানে মন্ত্রণালয় সবসময় জেলার পাশে থাকবে। সভায় পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments