Thursday, February 19, 2026
No menu items!
Homeজাতীয়৪৯ জনের নতুন মন্ত্রিসভা: আজ বিকেলে শপথ নেবেন ২৫ মন্ত্রী ও ২৪...

৪৯ জনের নতুন মন্ত্রিসভা: আজ বিকেলে শপথ নেবেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী

বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন মোট ৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পূর্ণমন্ত্রী হিসেবে যারা শপথ নিচ্ছেন

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন—
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়াকোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম, মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান।

এদের মধ্যে মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে।

প্রতিমন্ত্রী হিসেবে যারা থাকছেন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন—
এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম এবং আমিনুল হক (টেকনোক্র্যাট)।
শপথ আজ বিকেলে

জানা গেছে, আজ মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

নতুন এই মন্ত্রিসভায় অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের নীতি বাস্তবায়নে এই মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments