Thursday, February 19, 2026
No menu items!
Homeজাতীয়তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সংসদীয় দলের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান নিজেই।

এর আগে সকাল সাড়ে দশটার দিকে সংসদ ভবনের শপথপাঠ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার বিএনপি জোট থেকে নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়, যা অনুযায়ী তিনিই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে বিএনপি নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করল। এর ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments