Sunday, February 15, 2026
No menu items!
Homeজাতীয়তারেক রহমান যাচ্ছেন ডা. শফিক ও নাহিদ ইসলামের বাসায় | নির্বাচন পরবর্তী...

তারেক রহমান যাচ্ছেন ডা. শফিক ও নাহিদ ইসলামের বাসায় | নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য জোরদার করতে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান।

সূত্র জানিয়েছে, আগামীকাল রোববার সন্ধ্যা সাতটায় তিনি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ডা. শফিকুর রহমান-এর বাসায় যাবেন। সেখানে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বাড্ডায় অবস্থিত নাহিদ ইসলাম-এর বাসায় যাবেন।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রের দাবি, নির্বাচন পরবর্তী সময়কে সামনে রেখে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতেই দলের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তিগুলোর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান।

দলীয় সূত্র আরও জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments