Friday, February 13, 2026
No menu items!
Homeজাতীয়অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যয় পুনর্ব্যক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার

অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যয় পুনর্ব্যক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোট দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুয়েকটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সারা দেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকার ডিওএইচএস বারিধারাস্থ বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার আহ্বান
ভোট প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, “আমাদের সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন করেছেন বলেই ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও প্রোপাগাণ্ডা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। একইভাবে জাতীয় নির্বাচনেও যদি বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ প্রকাশ করা হয়, তাহলে গুজব ও অপপ্রচার রোধ করা সম্ভব হবে।”

তিনি আশা প্রকাশ করেন, দেশের গণমাধ্যম এবারের জাতীয় নির্বাচনে দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যয়
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বদ্ধপরিকর।
ভোট প্রদান শেষে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন। সেখানে নির্বাচনী পরিস্থিতি সার্বিকভাবে পর্যবেক্ষণ করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments