Thursday, February 12, 2026
No menu items!
Homeজাতীয়ভোট পাহারায় দেশজুড়ে সাড়ে ৯ লাখের বেশি আইনশৃঙ্খলা সদস্য মোতায়েন

ভোট পাহারায় দেশজুড়ে সাড়ে ৯ লাখের বেশি আইনশৃঙ্খলা সদস্য মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সারা দেশে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের পরিবেশ নিরাপদ রাখতে সামরিক ও বেসামরিক বাহিনীর সমন্বয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ভোটগ্রহণ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে থাকবেন ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

ইসির তথ্য অনুযায়ী—

  • সেনাবাহিনী: ১,০৩,০০০ জন
  • বিমান বাহিনী: ৩,৫০০ জন
  • নৌবাহিনী: ৫টি জেলার ১৭টি আসনে ৫,০০০ জন

এ ছাড়া—

  • বিজিবি: ১,২১০ প্লাটুন (৩৭,৪৫৩ সদস্য)
  • কোস্টগার্ড: ১০ জেলার ১৭ আসনের ২০ উপজেলার ৬৯ ইউনিয়নের ৩৩২ ভোটকেন্দ্রে ৩,৫৮৫ জন
  • পুলিশ: ১,৮৭,৬০৩ জন
  • র‍্যাব: ৯,৩৪৯ জন
  • আনসার: ৫,৬৭,৮৬৮ জন
  • বিএনসিসি: ১,৯২২ জন

নির্বাচন কমিশন বলছে, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই এই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments