Wednesday, February 11, 2026
No menu items!
Homeজাতীয়ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার: কারা নিতে পারবেন, কারা পারবেন না—ইসির নির্দেশনা

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার: কারা নিতে পারবেন, কারা পারবেন না—ইসির নির্দেশনা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার, প্রার্থীসহ নির্দিষ্ট কিছু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়া হলেও ভোটের গোপনীয়তা রক্ষায় গোপন কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের অনুমতি পাবেন—

  • ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার
    ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ
  • ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য
  • নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনরত দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক
  • প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট এবং সাধারণ ভোটার

তবে ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে মার্কিং প্লেসে কোনো অবস্থাতেই মোবাইল ব্যবহার করা যাবে না।

এ ছাড়া নির্দেশনায় বলা হয়েছে, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং নির্দিষ্ট পুলিশ ও আনসার সদস্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অন্য কোনো সদস্য ভোটকেন্দ্রে মোবাইল রাখতে পারবেন না।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
সূত্র: বাসস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments