Wednesday, February 4, 2026
No menu items!
Homeজাতীয়আগামীকাল যশোরে আসছেন তারেক রহমান, উপশহরে বিশাল জনসভা

আগামীকাল যশোরে আসছেন তারেক রহমান, উপশহরে বিশাল জনসভা

যশোরে প্রথমবার আসছেন তারেক রহমান, জনসভাকে ঘিরে উৎসবের আমেজ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো সোমবার (২ ফেব্রুয়ারি) যশোর সফরে আসছেন। খুলনায় নির্বাচনি জনসভা শেষে তিনি হেলিকপ্টারযোগে যশোরের উপশহর কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় যোগ দেবেন।
দুপুর ১২টা থেকে জনসভার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তার আগমনকে ঘিরে যশোর জেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লায় ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জনসমাগমের চাপ সামলাতে কলেজ মাঠের পাশের ঈদগাহ ময়দান, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট স্কুল মাঠ এবং উপশহর পার্কেও বিএনপি নেতাকর্মীদের অবস্থানের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি জনসাধারণের সুবিধার্থে একাধিক বড় এলইডি স্ক্রিন স্থাপন করা হচ্ছে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “সকালে চেয়ারম্যান খুলনায় জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি হেলিকপ্টারে যশোরে পৌঁছাবেন। দুপুর ১২টা থেকেই জনসভার কার্যক্রম শুরু হবে। তার মঞ্চে ওঠার আগেই বৃহত্তর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।”
তিনি জানান, প্রায় ২ লাখ মানুষের সমাগমের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন, জনসভাস্থল ও আশপাশের এলাকায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এরই মধ্যে সাদা পোশাকে বিভিন্ন ইউনিট মাঠে কাজ শুরু করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments