Wednesday, February 4, 2026
No menu items!
Homeজাতীয়নির্বাচনের আগের দিন সাধারণ ছুটি ঘোষণা, টানা চার দিনের ছুটি পাচ্ছে দেশ

নির্বাচনের আগের দিন সাধারণ ছুটি ঘোষণা, টানা চার দিনের ছুটি পাচ্ছে দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশবাসীর জন্য টানা চার দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এর আগে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত ছিল। নতুন করে ১১ ফেব্রুয়ারি যুক্ত হওয়ায় এবং পরবর্তীতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দেশবাসী টানা চার দিন সরকারি ছুটি উপভোগ করবেন।

এছাড়া ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি দেশের সব শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের জন্য সাধারণ ছুটি অনুমোদন করা হয়েছে। এর ফলে শিল্প খাতের শ্রমিকরা সাপ্তাহিক ছুটি বাদে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন, আর সাধারণ নাগরিকদের জন্য ছুটি থাকছে টানা চার দিন।

সরকারের এ সিদ্ধান্তে নির্বাচনকালীন পরিবেশ স্বস্তিদায়ক হবে এবং ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments