Sunday, February 15, 2026
No menu items!
Homeযশোরনির্বাচন ও ভালোবাসা দিবসে যশোরে ১২ কোটি টাকার ফুল বিক্রি, খুশি চাষিরা

নির্বাচন ও ভালোবাসা দিবসে যশোরে ১২ কোটি টাকার ফুল বিক্রি, খুশি চাষিরা

জাতীয় সংসদ নির্বাচন, পহেলা ফাল্গুন ও ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে জমে উঠেছিল ফুলের বাজার। গত এক সপ্তাহে যশোর জেলায় প্রায় ১২ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভালো দাম পেয়ে স্বস্তি ফিরেছে চাষিদের মুখে।

ফুলের রাজ্য হিসেবে পরিচিত গদখালী-তে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা ও চন্দ্রমল্লিকার চাহিদা ছিল তুঙ্গে। নির্বাচনী প্রচার, প্রার্থীদের বরণ ও বিজয় মিছিলে ফুলের ব্যবহার বাড়ায় বাজার আরও চাঙ্গা হয়। পাইকারিতে গোলাপ বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ টাকা দরে, অন্য ফুলের দামও ছিল ঊর্ধ্বমুখী।

চাষিরা জানান, সুষ্ঠু নির্বাচন ও অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদন ও বিক্রি—দুইই ভালো হয়েছে। পুরো মৌসুমে লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় তারা সন্তুষ্ট।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, যশোর অঞ্চলে প্রায় ৭ হাজার চাষি ৬৪১ হেক্টর জমিতে ১৩ প্রজাতির ফুল চাষ করেন, যা দেশের প্রায় ৭০ শতাংশ চাহিদা পূরণ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments